রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কারের আহ্বান জানিয়েছেন।
সোমবার ভিয়েতনামের হো চি মিন শহরে ‘ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন এ ট্রাবলড ওয়ার্ল্ড’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সের্গেই ল্যাভরভ বলেন, বিশ্ব সংস্থার নীতি নির্ধারণী পর্যায়ে উন্নয়নশীল অঞ্চলের প্রতিনিধিত্ব পর্যাপ্ত নয়। এ সংস্থায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অঞ্চলের প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক তৃতীয়াংশ দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য। কিন্তু আমার মনে হয়, পশ্চিমা দেশগুলো এই কাঠামোতে আর কাউকে যুক্ত করতে চায় না।
