ইত্তেফাকের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম অফিস সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে গতকাল বুধবার দিনভর ইত্তেফাকের প্রবীণ-নবীন পাঠক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদপত্রের এজেন্টসহ সর্বস্তরের সুধীজনদের সমাগমে চট্টগ্রাম অফিসে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল নিয়ে ইত্তেফাক অফিসে শুভেচ্ছা জানাতে আসেন। আগতরা ইত্তেফাকের প্রতিষ্ঠাতা কিংবদন্তি সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার গণমুখী সাংবাদিকতা, দেশ ও গণতন্ত্রের প্রতি তার আপসহীন অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও স্বাজাত্যবোধ নির্মাণে ইত্তেফাকের সুদীর্ঘকালের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইত্তেফাক সকল সময়েই মানুষের প্রিয় সংবাদপত্র।
ফুল দিয়েও শুভেচ্ছা জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, বিএনপি’র চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান জসীম চৌধুরী সবুজ, দৈনিক পূর্বকোণ পরিবারের পক্ষে বার্তা সম্পাদক কলিম সরোয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, দৈনিক বণিক বার্তা’র ব্যুরো প্রধান আলী হায়দার, দৈনিক পূর্বদেশ পরিবারের পক্ষে চীফ রিপোর্টার শামসুল ইসলাম, বিজিএমইএ চট্টগ্রামের যুগ্ম সচিব আবদুল আজিজ চৌধুরী, বিডিনিউজ-২৪ ডটকম’র সিনিয়র স্টাফ রিপোর্টার মিন্টু চৌধুরী, সংবাদপত্র কম্পিউটার্স অপারেটর এসোসিয়েশন, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিঃ, চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতি, মাসিক জ্যোতির্ময়’র প্রকাশক এস প্রকাশ পাল ও সম্পাদক আবীর চক্রবর্তী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফর আলী, জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শফি বাঙালী, হোটেল টাওয়ার ইন লিঃ এর হেড অব সেলস মানস চক্রবর্তী, পোর্ট্রেট পরিচালক ও প্রামাণ্য চলচ্চিত্রকার রূপম চক্রবর্তী, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সহ-সম্পাদক আবদুল মালেক, এফএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন চৌধুরী, আউটফিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, বিএনএ’র স্বত্বাধিকারী মিজানুর রহমান।
