সমস্যা সমাধানে পুরুষদের লেবু, নারীদের চুমু!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৪:১৮



ভক্তদের সমস্যায় নাকি সবসময় পাশে পাওয়া যেত তাকে। যে কোনও অসুখ বা অসুবিধায় মহিলা ভক্তদের জড়িয়ে ধরে বা চুমু দিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার দাবি করতেন তিনি। তাই তিনি পরিচিতই ছিল 'কিসিং বাবা' নামে। কিন্তু চুমু দিয়ে নিজের উপর আসা বিপদ আটকাতে পারলেন না স্বঘোষিত সেই ধর্মগুরু । অন্ধ্র পুলিশ ওই ভণ্ড বাবাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে অন্ধ্রর কাদাপাড়া জেলা থেকে ওই ভণ্ড গুরুকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর শুক্রবার আদালতে তোলা হয় 'কিসিং বাবা'কে। আদালত তাকে ২ সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি মনো ঐ বাবাজিকে মানসিক হাসপাতালে চিকিৎসা করানোর কথা জানিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে, ঐ 'ভণ্ড বাবা'র পাশাপাশি সুব্বা রেড্ডি নামে আর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি জেলায় এই ভণ্ড বাবার প্রচারের কাজ করত। সে সবাইকে বলে বেড়াত' কিসিং বাবা' জীবনের কষ্ট, আর্থিক সমস্যা এবং গার্হস্থ্য সমস্যার সমাধান করতে পারে।
আইয়াপ্পা মন্দিরের পিছনে একটি ঘর থেকে নিজের এই সব ভন্ডামির কাজকর্ম চালাত বাবা। একটি টেলিভিশন চ্যানেলে বাবার নরী ভক্তদের চুমু দেওয়া ও জড়িয়ে ধরার দৃশ্য দেখে পুলিশ এই ভণ্ড তপস্বীকে ধরতে অভিযান চালায়। পুরুষ ভক্তদের ক্ষেত্রে মাত্র একটি লেবু দিতেন আর নারী ভক্তদের সঙ্গে অভদ্র আচরণ করতেন। এরপরেই অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র- ওয়ান ইন্ডিয়।