আগৈলঝাড়ায় সোমবার বিকেলে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের রানা সরদারের পাঁচ বছরের ছেলে আজিজ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আজিজকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
