চুয়াডাঙ্গায় ট্রলির চাকায় শ্রমিক নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৬:৫৫
 
 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেদেপোতা নামক স্থানে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলিম উদ্দীন খাঁ (৫৫) নামে এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে দুপুর ১ টার দিকে তিনি মারা যান।