রাজধানীর শাহজাহানপুরে পানির পাইপে আটকে পড়া শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন বকুলকে পাঁচ ঘণ্টা থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে তাকে শাহজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর সকাল ৮ টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। শাহজাহানপুর থানার ডিউটি অফিসার শ্যামল দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল। তবে তাকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। এসময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
