রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে বিদ্যুস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আসাদুল ও কড়া মিয়া।
জানা গেছে, সকালে এরশাদ কলোনির পাশে একটি বাড়ির পাইলিংয়ের কাজ করার সময় আসাদুল ও কড়া মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আসাদুল ও কড়া মিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়।
