বিএনপি ও জামায়াতে ৭ নেতা-কর্মীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। বেগমগঞ্জের বিভন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে চৌমুহনী পৌর যুবদলের আহ্বায়ক রেজাউল হক রেজুকে শহরের গনিপুর এলাকা থেকে গ্রেফতার করে। একই সময় গনিপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও যুবদলের কর্মী মোতাহের হোসেন, আবু তাহের, দুর্গাপুর থেকে নূর মোহাম্মদ দোয়ালিয়া থেকে আবদুর রহমান এ ছাড়া, জামায়াতের কর্মী ওমর ফারুক, মুনিরুজ্জামানকে গনিপুর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে— গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একধিক মামলা রয়েছে।
