ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারে ডাকাতের হামলা, আহত ১০

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি ট্রলারে  ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার পানিশ্বর এলাকার মেঘনা নদীর ওপর এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

ট্রলারে থাকা যাএীরা জানান, যাত্রীবাহী ট্রলারটি আশুগঞ্জ থেকে সরাইলের অরুয়াইল যাচ্ছিল। যাত্রীবেশে ডাকাতরা ট্রলারে থাকা যাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় অন্তত ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ ‘যেকোন পরিণতির জন্য প্রস্তুত হোন’ ইমরান খানের বার্তা

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ভূইয়া জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাকাতির ঘটনাটি আশুগঞ্জ সীমানায় ঘটেছে।’

ইত্তেফাক/নূহু