মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া গ্রামের দুই হিজড়াকে অজ্ঞান করে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বাসার জানালার গ্রিল কেটে দুই জন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই দুই জনকে দেখতে না পেয়ে খোঁজ নিতে তাদের বাড়িতে যায়। বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পেয়ে তারা ভিতরে প্রবেশ করে দুই জনকেই অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পান। এ সময় তারা দুই জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আ. সালাম জানান, তারা এখন শঙ্কা মুক্ত।
