ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারির হাঁট বাজারে সোমবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাজারের পাঁচটি দোকানসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং তিনটি দোকানের আংশিক মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানায়, আটটি দোকানের প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
সরেজমিনে জানা যায়, পল্লী বিদ্যুতের তারে সর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রথমে গিয়াসুদ্দিনের ওষুদের দোকানে আগুন ছড়িয়ে পড়ে, পরে পাশ্ববর্তী পলাশের স্বর্ণের, জামালের দর্জির, মনিরের কৃষি মাল, সোবাহান ও দেলোয়ারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন ও এলাকারবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মাঝে কোন সাহায্য সহযোগিতা পৌঁছেনি।
