মিরসরাইয়ে দুটি গাড়ি জ্বালিয়েছে পিকেটাররা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ২৩:৪৯

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। হরতালের সমর্থনে গাড়িতে আগুন দিয়েছে তাঁরা। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির প্রতিবাদে সারাদেশে এ হরতাল ডাকে জামায়াত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়িতে আগুন লাগানোর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মেহেদী হাসান।