হায় রে আমার মন মাতানো রাস্তা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

ঢাকার মিরপুরের রূপনগর এলাকার ২৭ নম্বর রোডের এই অবস্থা দেখে বলতে ইচ্ছে করে—

হায় রে আমার মন মাতানো রাস্তা

পায়ে হেঁটে চলতে গেলে

উল্টে পড়ে হাত-পা-কোমর

হঠাত্ যাবে যে ভেঙে

মাথা ফেটে ঝরবে যে রক্ত।

হায় রে আমার মন মাতানো রাস্তা

নামটি যে তার ২৭ নম্বর সড়ক

পায়ে হেঁটে চলতে গেলে হাত-পা-কোমর

যাবে যে ভেঙে

হায় রে আমার মন মাতানো রাস্তা...

লিয়াকত হোসেন খোকন, ঢাকা