নদী আমাদের কখনো ক্ষমা করবে না

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

নদী দখলবাজদের দমন করার ক্ষমতা আমাদের ও আমাদের সরকারের যদি না থাকে—এই লজ্জা আমাদের সবার। নদী আমাদের কখনো ক্ষমা করবে না। উচ্চ আদালত রায় দিয়েছে নদী দখলকারীরা নির্বাচন করতে পারবে না। এমনকি ব্যাংক ঋণও পাবে না। আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি—তা যথেষ্ট নয়। নদী যারা হত্যা করছে—ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানে আইন পাস করা জরুরি। নদী হত্যার চেয়ে বড় রাষ্ট্রদ্রোহী আর কে হতে পারে। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলা কি ভাবা যায় নদীকে বাদ দিয়ে?

মির্জা আবু হেনা কায়সার টিপু 

বাড়ি ১৪, সড়ক ২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা