ফ্রান্সে মৃত শিশুকে কবরে জায়গা দিতে অস্বীকৃতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৩:৫২
 
ফ্রান্সে মৃত এক শিশুকে কবরে জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এক ফরাসি মেয়র। এ ঘটনায় মানবাধিকার কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন ওই মেয়র।
 রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার প্যারিসের ২৩ কিমি দক্ষিণের শ্যামপ্লান শহরে এ ঘটনা ঘটে।
২৫ ডিসেম্বর খ্রিস্টিয় বড়দিনে ‘সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমে’ ওই মেয়ে শিশুটি মারা যায়। শিশুটির পরিবার শ্যামপ্লেনের একটি ক্যাম্পে বসবাস করে।
আত্মপক্ষ সমর্থন করে শ্যামপ্লানের মেয়র ক্রিস্টিয়ান লেকরেক বলেছেন, তার শহরে কবর দেয়ার জায়গার অভাব আছে, তাই কবরে জায়গা পাওয়ার ক্ষেত্রে স্থানীয় করতাদাতারাই অগ্রাধিকার পাবেন।
তবে নিকটবর্তী শহর উয়িসউসর মেয়র রিচার্ড ত্রিনকুইয়ার বলেছেন, লেকরেকের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।  মৃত শিশুর জন্য কবরের জায়গা দিতে আমরা প্রস্তুত। সোমবার শিশুটিকে কবর দেয়ার কথা রয়েছে।