মেহেরপুরে একশ’ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৪:৩৮
মেহেরপুর পুলিশ খুলনাগামী আরএ পরিবহণে তল্লাশি চালিয়ে একশ’ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওরফে ন্যাড়াকে (৪০) আটক করেছে। সিরাজুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রবিবার সকালে পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিবনগর থেকে খুলনাগামী আরএ পরিবহণের বাসটি গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় পুলিশ বাসটি থেকে একশ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে আটক করে। উদ্ধারকৃত ফেনসিডিল থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী সিরাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।