গাজীপুরে রোববার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর শিববাড়ি মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় এসব আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের শিববাড়ি মোড় এলাকায় কয়েক দুর্বৃত্ত সাতাইশ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টঙ্গাইল মহাসড়কে পলাশ পরিবহনের একটি বাস এবং রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাপাসিয়াগামী সম্রাট পরিবহনের একটি বাস এবং রাত সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-গাজীপুর সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ আহত হবার খবর পাওয়া যায় নি।
এদিকে ২০ দলের নেতা-কর্মী-সমর্থকরা বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছিল বের করে কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে।
এদিকে ২০ দলের নেতা-কর্মী-সমর্থকরা বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছিল বের করে কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে।