লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ আটক ২৯

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১২:৫৫
 
লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ২৯জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাত থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
খালেদা জিয়াকে অফিস থেকে বের হতে না দেয়ার প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে শহরে মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশ মিছিলে ধাওয়া করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনসহ তিনজনকে আটক করে। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে শিবিরের তিন কর্মীসহ ২৯ জনকে আটক করা হয়।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, লক্ষ্মীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।