“ফেনীতে সহাবস্থানের রাজনীতি নয়”- নিজাম উদ্দিন হাজারী এমপি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ২৩:৫০

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, আমরা সুন্দর পরিবেশ রক্ষা করতে চেয়েছি। অতীতে অপরাজনীতির কারনে ফেনীর মানুষ সম্মান পায়নি। নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারেনি। যে কারনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল, আগামীতে সরকার গঠন করে, সুন্দর পরিবেশের স্বার্থে সহ-অবস্থানের রাজনীতি আমরা পরিচালনা করেছি।

আমরা দেখতে পাচ্ছি, সহ-অবস্থানের রাজনীতির সুযোগ নিয়ে, বিএনপি জামায়াত যেভাবে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন করে যাচ্ছে, আমি শুধু বলতে চাই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দকে বলতে চাই, আমরা সহ অবস্থানের রাজনীতি নয়, যেখানে যে অবস্থায় সন্ত্রাস হবে, সেখানে তাৎক্ষনিক প্রতিহত করা হবে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সোমবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে গণতন্ত্রে বিজয় উৎসব পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শুসেন চন্দ্র শীলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিজাম উদ্দিন হাজারী এমপি আরো বলেন, আমরা শান্তি চেয়েছি সাধারণ মানুষের কথা চিন্তা করে। যেখানে সাধারণ সমানুষের নিরাপত্তা নেই, সেখানে সর্ব প্রথম সন্ত্রাস নির্মুল করতে হবে। সন্ত্রাস নির্মূল করার জন্য প্রশাসনসহ যুবলীগ, ছাত্রলীগের নের্তৃবৃন্দের কাছে আহবান জানাতে চাই, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যেখানে যা করার প্রয়োজন তাৎক্ষনিক সেটা করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ রইল।