যশোরের মালোপাড়ায় নির্বাচন পরবর্তী তাণ্ডবের ঘটনায় চার্জশিট

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ০০:২০

যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা-মালোপাড়ায় নির্বাচন পরবর্তী তাণ্ডবের বর্ষপূর্তির দিনে গতকাল সোমবার চার্জশিট দাখিল করা হয়েছে। ওই তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় একশ’ জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ চার্জশিট দাখিল করেছে। গতকাল যশোরের আদালতে মামলার চার্জশিট দাখিল করেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর আমিনুল ইসলাম। তিনি জানান, মালোপাড়ায় হামলার ঘটনায় যে মামলা করা হয়েছিল তা তদন্ত করে চার্জশিটে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।