রাজধানীতে তিনটি গাড়িতে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৫:২০
 
বিএনপির লাগাতার অবরোধের প্রথম দিনে মঙ্গলবার রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে এই ঘটনায় হতাহদের খবর পাওয়া যায়নি।
বেলা দেড়টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। এর কিছুক্ষণ পরে মতিঝিলে রাজউক ভবনের সামনে বিআরটিসির একটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।