প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৪'তে সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ।
আগামী ১৪ জানুয়ারী ওসমানী স্মৃতি মিলনায়তন তাকে এই পদক দেয়া হবে। ঐ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
ইতিপূর্বে ইউএনও শেখ ছালেহ আহাম্মদ প্রাথমিক শিক্ষার অবদানের জন্য কুমিল্লার জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।
এদিকে ইউএনও শেখ ছালেহ আহাম্মদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৪ তে ভূষিত হওয়ায় চান্দিনা প্রেস ক্লাব থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাব সভাপতি কাজী রাসেদসহ গণমাধ্যমের কর্মীরা।
