পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায় গতকাল ৭ জানুয়ারি বুধবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা অফিসসহ ঢাকার কেন্দ্রিয় আবহাওয়া অধিদফতর গতকাল বুধবার রাত ৮টায় এর সত্যতা স্বীকার করেছে।
প্রবাহমান মৃদ শৈত্য প্রবাহের কারণে, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলার লাখো মানুষকে তীব্র শীতের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
