ধামরাইয়ে দুর্ঘটনায় ৩ মুসল্লি নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১১:৩৬
সাভারের ধামরাইয়ে বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ইজতেমায় উদ্দেশ্যে রওনা হওয়া তিন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো ২৫ যাত্রী।
জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে জয়পুরা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে ঘনকুয়াশার কারণে ওই তিন যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।