ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৮:৩৪
 
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া নামক স্থানে বাস ও ত্রিহুইলার(মাহিন্দ্র) এর সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ নিহত হয়েছেন দুইজন। শুক্রবার বিকেল চার টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
 
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ হোসেন সরকার জানান, বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস ভাবুকদিয়া নামক স্থানে বিপরীতমুখি একটি ত্রিহুইলারকে (মাহেন্দ্র) ধাক্কা দিলে ঘটনাস্থলেই ত্রিহুইলারের দুই যাত্রী নিহত হয়। ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও পুলিশ টেকেরহাট থেকে বাসটিকে আটক করেছে।