আশুলিয়ায় হাত পা ও মস্তকবিহীন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২১

সাভার উপজেলার আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর হাত, পা ও মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কাঠগড়া এলাকার কাঠগড়া-জামগড়া শাখা সড়কের নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, দুপুরে সড়কের               পাশে একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ বস্তা খুলে হাত, পা ও মস্তকবিহীন অজ্ঞাত পরিচয় ওই নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন, দুর্বৃত্তরা ঐ নারীকে অন্যত্র               হত্যার পর বস্তাবন্দি করে গভীর রাতে নির্জন এ স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের   এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ               করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।