ভাঙ্গুড়ায় রেল ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ৩ মুসল্লির মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৩:১৭

পাবনার ভাঙ্গুড়ায় রেল ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে ভ্রমনকারী তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার ভোরে উপজেলার কৈডাঙ্গা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফিরছিলেন।
জিআরপি পুলিশের এসআই হায়দার আলী জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে রাতে ঢাকা থেকে বিলম্বে ছেড়ে আসা নিলফামারীগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনটি ভোরে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা ব্রিজ অতিক্রমের সময় ছাদে ভ্রমণরত পাঁচ যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ফলে ট্রেনের গার্ড আজ ভোর ৫টায় একটি মেমোর মাধ্যমে নিকবর্তী চাটমোহর স্টেশনে অজ্ঞান অবস্থায় আহতের নামিয়ে দেন। এদের মধ্যে তিনজন মুসল্লির মাথায় মারাত্মক জখম ছিল। তাদের এক সঙ্গী নাম বাবু (২২) (পিতা-আনোয়ারুল হক, গ্রামঃ লোহামারি, থানাঃ শিবগঞ্জ, জেলা-চাপাই নবাবগঞ্জ) নিজের পরিচয় দিয়ে দ্রুত চিকিৎসার জন্য আহতদের নিয়ে যান। পথিমধ্যে তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম যানা যায়নি।
চাটমোহর স্টেশন মাস্টার মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।