গোপালগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৯:১৪
 
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ট্রাকচাপায় রাজু মণ্ডল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পূর্বপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
রাজু মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার চাপরাইল গ্রামের দিপক মণ্ডলের ছেলে ও  গোপালপুর পঞ্চপলী­ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
 
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাজু মণ্ডল বাই-সাইকেলে ওই রাস্তায় ঘোরাফেরা করছিল। রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত একটি ট্রাক রাজুর বাই-সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ জোয়ারিয়া থেকে ট্রাকটি আটক করেছে।