গাজীপুরে মিনিবাসে আগুন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০০:১৪

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-গাজীপুর সড়কে সোমবার রাতে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের বেশকিছু সিট পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা বাসের আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার সড়ক ও জনপথ অফিসের সামনে ঢাকা-গাজীপুর সড়কে গাজীপুর পরিবহনের একটি মিনিবাসের পেছন দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে বাসে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে আশপাশের লোকজন আগুন নেভায়। আগুনে বাসের বেশকিছু সিট পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।