ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০০:৪২

অধ্যক্ষ ও হাউজ কিপারের অপসারণসহ দুই দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কলেজ গেইটে তালা ঝুলিয়ে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা ৫ম দিনের মতো সোমবার দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। পরে বিকাল ৩টায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধ্যক্ষ ও হাউজ কিপারের অপসারণসহ তাদের দাবি পূরণের আশ্বাসের পেক্ষিতে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করেছে।