দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৃণমূলের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পঞ্চগড় জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমেদ, একই জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিসম্বরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিসম্বরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
