বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ আটক ২৫

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৫:০৩
 
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে শিশুসহ ২৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে(বিজিবি)। সোমবার বিকালে বড়আচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 
২৬ বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বেনাপোলের বড়আচড়া সীমান্ত পথে বেশ কিছু নারী পুরুষ ভারতে যাচ্ছে, এরকম সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়। এসময় সেখান থেকে শিশুসহ ২৫ নারী পুরুষকে আটক করা হয়। এদের মধ্যে সাতজন শিশু,  ১২ নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এ সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
আটককৃতদের বাড়ী ঢাকা নড়াইল. বাগেরহাট ও গোপারগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করা হয়েছে।