ইউক্রেন সংকট নিয়ে বার্লিন বৈঠকে অগ্রগতি হয়নি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৬:৫৬
 
 
 
ইউক্রেন সংকট নিয়ে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে অগ্রগতি হয়নি। তাই এখনই আরো উঁচু ধাপের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। খবর বিবিসির।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়ালটার স্টেইনমিয়ের বলেন, বার্লিনে রুদ্ধদ্বার বৈঠকে অনেক খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু কাজাখস্তানে বৃহস্পতিবারের বৈঠকের জন্য পর্যাপ্ত অগ্রগতি হয়নি। তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিরা বৈঠক করবেন ইউক্রেন সংকট নিয়ে ঐকমত্য সৃষ্টির জন্য যাতে পররাষ্ট্র মন্ত্রীরা এ ব্যাপারে পরবর্তী ধাপের বৈঠক করতে পারেন। জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ও কাজাখস্তানের প্রেসিডেন্টের সাথে আলাপ করেছেন। এঙ্গেলা মার্কেল ও স্টেইনমিয়ের সংকট উত্তরণের জন্য কূটনৈতিক তত্পরতা অব্যাহত রেখেছেন।