টাকার গন্ধে ১ বছরের কোমা থেকে জাগলেন রোগী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ২১:৩৭
 
এক বছর ধরে হাসপাতালের বিছানায় কোমায় আচ্ছন্ন ছিলেন জিয়াও লি। কিন্তু যেভাবে কোমা থেকে জেগে উঠলেন তা ছিল অকল্পনীয়। নাকের কাছে টাকা ধরার পর জ্ঞান ফিরে আসে জিয়াও লি'র।
কোমায় যাওয়ার আগে সাইবার ক্যাফেতে বসে ব্যবসার নানা পরিকল্পনা নিয়ে প্রায় এক সপ্তাহ থেকে গবেষণা করছিলেন তিনি। এই এক সপ্তাহ তিনি একটুও ঘুমাননি তিনি। এরপরেই ২০১৩ সালের আগস্ট মাসে কোমায় চলে যান তিনি।
চীনের শেনঝেনের একটি হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে কোমায় থাকেন লি।
হাসপাতালের এক নার্স লি-এর পরিবারের কাছ থেকে টাকার প্রতি অগাধ ভালবাসার গল্প শুনে শেষ চেষ্টা করে দেখার জন্য কয়েকটি ব্যাঙ্ক নোট কোমায় আচ্ছন্ন লি এর নাকের কাছে ধরেন। আর তাতেই এক বছরের তন্দ্রা থেকে মুহূর্তে জেগে ওঠেন লি। হাসপাতালের ডাক্তার লিউ তাং জানিয়েছেন, 'আমরা লি-এর পরিবারকে জিজ্ঞাসা করি নির্দিষ্ট কোন জিনিসের পিছনে প্রায় পাগল ছিল লি? লি-এর একমাত্র ভালবাসা যে টাকার প্রতি ছিল তা নিয়ে কোনও দোটানা ছিল না পরিবারের মধ্যেও।' ডাঃ তাং-এর কথায়, 'আমরা যখন বিষয়টা শুনলাম, তখন নেহাতই পরীক্ষামূলক একটা ১০০ ইউয়ানের নোট লি-এ নাকের কাছে ধরা হয়, আর তাতেই সাফল্য। লি-এর হাতে আঙুল নড়ে ওঠে। যেন নোটটা নেয়ার চেষ্টা করছিল লি। এরপর চোখের পাতাও কাঁপতে শুরু করে তার।' তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না লিকে। এখনও পুরোপুরি সুস্থ হতে বেশ অনেকটা সময় লাগবে লি-র। খুব ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে লি-র। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট