আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ০০:১৭

আশুলিয়া গৌরিপুরের বটতলা এলাকা থেকে সুজিলা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজিলা (২০) স্বামী বাবু আহমেদসহ এই এলাকার কসিম উদ্দিনের ভাড়া বাড়িতে থাকতেন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার জামালপুরে।

পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত কয়েকদিন ধরে গৃহবধূ সুজিলা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হচ্ছিল। মঙ্গলবার বিকালে স্বামী বাবু গ্রামের বাড়ি কুষ্টিয়ায় চলে যান। এ সময় একা বাসায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সুজিলা।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে সুজিলার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।