নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বুধবার ভোরে উপজেলার গাউছিয়া আমলাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।