অনুষ্ঠিত হলো কবি মাহবুব খানের কাব্যগ্রন্থের প্রকাশনা উত্সব

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৯:৩৫
 
 
 
 
 
 
 
 
কবি মাহবুব খানের ‘কবিতা তোমাকে’ ও ‘যখন রাজপথে তোমার গাড়ি’ নামের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হলো। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বেলা ৩টায় এ অনুষ্ঠান হয়। গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এবং অন্যধারা পাবলিকেশন্সের যৌথ উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
প্রকাশনা উত্সবে সভাপতি ছিলেন কবি এস এম রইজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ। বিশেষ অতিথি ছিলেন ড. গাজী শামীম হাসান। প্রধান আলোচক ছিলেন ড. এম মোস্তাকুল হক ও কবি চৌধুরী ফেরদৌস।
 
প্রকাশনা উত্সবে স্বাগত বক্তব্য দেন কবি মাহবুব খান এবং তার স্ত্রী সাহিদা খাতুন। নিবেদিত কবিতা পাঠ করেন কবি রেজা সারওয়ার, মেহেরুন নেসা খান, কবিকন্যা মেহের দুরদানা খান রাইসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. রাকিবা সুলতানা।
 
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশনা উত্সব সমাপ্ত হয়।