ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ আটক ৫

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৩:০০



ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিএনপি-জামায়াতের পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্যরা হলেন, রায়হান, আব্দুল করিম, আব্দুল মজিদ, আলমগীর।
এদের মধ্যে রায়হান ও আলমগীরকে সকালে সত্যপীর ব্রিজ এলাকায় হরতালে পিকেটিং করার সময় পুলিশ আটক করে।
ভোর থেকে শীত উপেক্ষা করে নেতাকর্মীরা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।
হরতালে দুরপাল্লার ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
এদিকে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি একেএম মেহেদী হাসান।