যশোরে কলেজ ছাত্রকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে পুলিশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ০১:০৫

যশোর সরকারি এমএম কলেজের ছাত্র শিবিরকর্মী শাকিল হোসেনকে (২৪) পিটিয়ে বাম পা ভেঙ্গে দিয়েছে পুলিশ। আহত শাকিল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জের গদিনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশের দাবি, গতকাল বৃহস্পতিবার সকালে নাশকতার জন্য জড়ো হওয়ার সময় ধাওয়া করলে পালাতে গিয়ে পড়ে পায়ে চোট পেয়েছে। শহরের খালধার রোড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এদিকে সকালে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে জামায়াতের দুই নেতাকে ১০টি বোমাসহ আটক করেছে পুলিশ। তারা হলেন আইয়ুব হোসেন (৬০) ও সুলতান আহম্মেদ (৭০)।