রায়গঞ্জে ট্রাকচাপায় বাস চালক নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৪:৩৭
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুবল পোদ্দার (৫০) নামে এক বাস চালক নিহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোণা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা অভিমুখি একটি চাল বোঝাই ট্রাক সুবলকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুবল উপজেলার চান্দাইকোণা ইউনিয়নের চান্দাইকোণা পুর্বপাড়া গ্রামের মৃত নারায়ন পোদ্দারের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নিহতের স্বজনেরা লাশ নিয়ে গেছে।’