পুত্র বধূর কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৫:১৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে শাশুড়িকে হত্যা করলেন এক পুত্র বধূ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত পারবিন আক্তার (৪৬) উপজেলার মৌচাক উত্তর পাড়া গ্রামের মৃত ছবুর উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে মৌচাক উত্তর পাড়া গ্রামের মৃত ছবির উদ্দিনের পুত্র পারভেজ আহাম্মেদের স্ত্রী রৌজিনা আক্তার (২২) তার শাশুড়ি পারবিন আক্তারকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।