উপজেলার করপাড়া গ্রামে শুক্রবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়ম বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চারবছর থেকে মরিয়মের স্বামী জহিরুল ইসলাম দুবাই থেকে টাকাপয়সা শাশুড়ি-দেবরের নামে দিলেও তারা মরিয়মকে হাত খরছের টাকা না দেয়ায় প্রায় ঝড়গা হতো। মৃত মরিয়মের শিশু জেরিন বলে,তার চাচা মঞ্জু মিয়া বৃহস্পতিবার রাতে তার মাকে মারধর করেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনানুগ ব্যাবস্থা মেওয়া হবে।
জাকির হোসেন মোস্তান রামগঞ্জ লক্ষ্মীপুর সংবাদদাতা ০১৭৭০৩৯৩৮৮১
