জীবনের ঝুঁকি নিয়ে পিকেটারের হামলা থেকে আত্মরক্ষায় হেলমেট মাথায় দিয়ে দূরপাল্লার যান ও দিবা-রাত্রি কোচ চালাতে শুরু করেছেন চালকরা।
বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী থেকে ছেড়ে যাওয়া সকল নৈশ কোচের চালকদের মাথায় হেলমেট দেয়ার এ দৃশ্য দেখা গেছে।
বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ দিনের অবরোধে তারা বড় লোকসানে পড়েছেন।শ্রমিকদেরও কোনো রুজি-রোজগার নেই। তাই আমরাই জীবন বাঁচাতে চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়েছি।
কান্তি পরিবহনের চালক সফিকুল জানান হরতাল-অবরোধে কয়েকদিন বাস বন্ধ থাকায় চরম অর্থকষ্টে স্ত্রী পুত্র নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই গাড়ি চালাতে বাধ্য হচ্ছি।
