ইসলামপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলার ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ০০:১৩

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামে গত ১৬ জানুয়ারী শুক্রবার বিকাল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়া দৌড়  ফাইনাল  খেলায় প্রায় ৫০টি ঘোড়া  অংশ গ্রহণ করে। ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়  খেলা দেখার  জন্য হাজার দর্শকের ঢল নামে। ফাইনালে মোট ৭টি খেলা অনুষ্ঠিত হয়। ঘোড়া “দাপট দৌড়ে” প্রথম স্থান অধিকার করেন নকলা উপজেলার নুরুল ইসলাম মুক্তি। এবং দ্বিতীয় স্থান অধিকার করেন ইলিয়াস আলী। কদম দৌড়ে প্রথম হয়েছেন সরিষাবাড়ী উপজেলার তারাকান্দির আলম তালুকদার এবং দ্বিতীয় হয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলার টাবুর চর গ্রামের হাজী আজিজুল হক। আব্দুল খালেক বিএসসি সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজন খান লোহানী বিপুল, মেয়র আঃ কাদের শেখ, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জোদ্দার, ইউপি মেম্বার শাহাজাদা, মজিবর রহমান মিঠু, মুক্তার আলী ও জহুরুল প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।