কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর পাঁচটার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং মিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ নৈশ কোচটির কাউন্টার ইনচার্জ মোহাম্মদ ইসহাক জানান, শনিবার ভোর রাতে চালক মোহাম্মদ হাশেম যাত্রীবাহী কোচটি নিয়ে চট্টগ্রাম থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। রাত দুইটায় টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকায় পৌঁছালে ১৫/২০ জনের একদল ডাকাত দলে নৈশ কোচটির গতিরোধ করে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়াতে সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এরপর গাড়ীর গ্লাস ভাঙচুর ও যাত্রীদেরকে মারধর করে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারপিটে দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আত্ততায় আনা হবে।’
