পুলিশের কাছে আটকাবস্থায় পারাবত-৯ লঞ্চে অগ্নিসংযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ০০:১৮

বরিশাল নৌ-বন্দরে পুলিশের আটকৃত পারাবত-৯ লঞ্চে গত রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গত ১৩ জানুয়ারী সুন্দরবন-৮ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পারাবত -৯ কে পরদিন বরিশাল নৌ-বন্দরে আটক করে কোতয়ালী থানা পুলিশ। লঞ্চটি সেই থেকে  বরিশাল নৌ-বন্দরে পুলিশের জিম্মায় রয়েছে।

লঞ্চের সুপাইভাইজার মো. সেলিম হাওলাদার জানান- নৌ-বন্দর থেকে ঢাকাগামী সকল লঞ্চ ছেড়ে যাওয়ার পর টার্মিনাল জনশূণ্য হয়ে গেলে কে বা কারা এসে লঞ্চের কার্পেটে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে অবরোধকারীদের পক্ষে ডাকা রবিবার বরিশাল বিভাগ জুড়ে হরতালকে সফল করতেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তবে লঞ্চের তেমন কোন ক্ষতি হয়নি। ঘটনার পর লঞ্চ পাহারায় নৌ- বন্দরে পুলিশ মোতায়েন করা হয়েছে।