ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ০০:৩১

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ১টি সহ-সভাপতি ও ২টি সদস্যসহ ৩টি পদে বিজয়ী হয়েছে। বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে বিজয়ীরা হচ্ছেন, সভাপতি পদে মেজবা উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ উদ্দিন খান নয়ন, সহ-সভাপতি পদে আবদুর রউপ (শাহজাহান), যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ সালাহ উদ্দিন মানিক, সাস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ জিয়া উদ্দিন দুলাল, অডিটর পদে মিজানুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ পদে এমদাদ হোসাইন, লাইব্রেরী সম্পাদক পদে মুহাম্মদ ওয়ালি উল্যাহ মিষ্টার, সদস্য পদে বোরহান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক, মোহাম্মদ নুরুল আলম হারুন ও মোহাম্মদ মনির উদ্দিন মিনু।  আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে বিজয়ীরা হচ্ছেন, সহ-সভাপতি পদে মনিন্দ্র কুমার দাস, সদস্য পদে মোহাম্মদ হানিফ মজুমদার ও মোহাম্মদ তাজুল ইসলাম ভ’ঁঞা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২শ ৬৫জন ভোটারের মধ্যে  ২৪০জন ভোট প্রদান করেন। ১৫টি পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের দুটি প্যানেল থেকে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা  করেছেন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, এএসএম আনোয়ারুল করিম ফারুক ও সাহাব উদ্দিন আহমদ।