কুমিল্লার চান্দিনায় যাত্রীবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধে বাস চালাতে না পেরে একতা পরিবহনের গাড়িচালক জহিরুল ইসলাম বাড়ির সামনে বাসটি থামিয়ে রাখে। সকালে ১০-১২জন এসে ঐ বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বালি ও পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, বিষয়টি আমার জানা নেই।
