৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো অরাজকতা ও নাশকতা নির্মূল করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিজিবি ব্যাটালিয়ন পরিচালক বলেন, বিরাজমান যে কোন পরিস্থিতি মুকাবেলায় বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাসহ যাতায়াত, পরিবহন চলাচল ও জনগণের নির্বিঘ্ন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল প্রকারের সহযোগিতা প্রদান করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন পরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৬ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর আনোয়ায় জাহিদ।
