সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৪:১৪



সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবু (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো- ট-১১-৪৭৭৩) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে পৌঁছেেসেখানে দাড়িয়ে থাকা ভ্যান চালক বাবুকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।